প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৫:৪৩ পিএম (ভিজিট : ১৬২)

X
অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর সংসদ ভবন এলাকায় অবস্থিত ঐকমত্য কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে কমিশনের কর্মকাণ্ড, লক্ষ্য ও অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অধ্যাপক আলী রীয়াজ কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপ, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন সম্পর্কে রাষ্ট্রদূতকে জানান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রদূত মাইকেল মিলার কমিশনের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং চলমান প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।