ভূঞাপুরে ডিম ব্যবসায়ীকে জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুর ডিমের মুল্য বেশি নেয়া ও দোকানে মূল্য তালিকা না থাকায় দুইজন ডিম ব্যবসায়ীকে মোট ২০ হাজার

2025-08-21T19:22:06+00:00
2025-08-21T19:22:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে ডিম ব্যবসায়ীকে জরিমানা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৭:২২ পিএম   (ভিজিট : ৩৪১)
X

টাঙ্গাইলের ভূঞাপুর ডিমের মুল্য বেশি নেয়া ও দোকানে মূল্য তালিকা না থাকায় দুইজন ডিম ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুরে উপজেলার ভূঞাপুর বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন।
 
জানা যায়, বৃহস্পতিবার সকালে ডিমের দাম বেশী নেয়া ও দোকানে মূল্য তালিকা না থাকায় ডিম ব্যবসায়ী সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা ও জাকির হোসেনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন জানান, ডিমের অতিরিক্ত দাম নেয়া ও দোকানে মূল্য তালিকা না থাকায় দু'জন ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy