কিশোরকে ব্রিজে বেঁধে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে এলাকায় মো. রিহান উদ্দিন ওরফে মাহিন (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

2025-08-22T18:07:16+00:00
2025-08-22T18:07:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কিশোরকে ব্রিজে বেঁধে প্রকাশ্যে পিটিয়ে হত্যা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬:০৭ পিএম   (ভিজিট : ৪২৮)
X

ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে এলাকায় মো. রিহান উদ্দিন ওরফে মাহিন (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মানিক ও রাহাত নামের আরও দুই কিশোর আহত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

আজ শুক্রবার (২২ আগস্ট) ভোরে ওই এলাকার ৫ নম্বর ওয়ার্ড চেইঙ্গার ব্রিজের ওপর ঘটনাটি ঘটে। নিহত মাহিন সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, ভোরে সাগর তালুকদার বাড়ির একটি সড়কের ওপর স্থানীয় ৫/৬ জন ছেলে দাঁড়ানো অবস্থায় ছিল। পরে স্থানীয়রা চোর অপবাদ দিয়ে তাদের ধাওয়া দিলে তারা পালাতে থাকে। 

এদের মধ্যে তিনজন একটি নির্মাণাধীন ঘরের ছাদের ওপর উঠে আশ্রয় নেয়। পরে ধাওয়াকারীরা ওই তিনজনকে ছাদ থেকে নামিয়ে চেইঙ্গার ব্রিজের ওপর নিয়ে মারধর করতে থাকে। এতে ঘটনাস্থলে মাহিন নামে এক কিশোর মারা যায়।

তিনি আরও বলেন, বাকি দুইজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নোমান ও আজাদ নামের দুই যুবককে পুলিশ দুজনকে আটক করে থানা নিয়ে আসে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy