ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে

যশোর প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ‘‘আমরা নির্বাচন চাই, তবে তার আগে রাষ্ট্র সংস্কারের দাবিগুলো দ্রুত

2025-08-22T20:10:42+00:00
2025-08-22T20:10:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৮:১০ পিএম   (ভিজিট : ১৪০)
X

জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ‘‘আমরা নির্বাচন চাই, তবে তার আগে রাষ্ট্র সংস্কারের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।’’ 

তিনি বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা রাজপথে আছেন, তাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, ভিন্নমত থাকতে পারে; কিন্তু আওয়ামী লীগের পতনের প্রশ্নে সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি।

শুক্রবার বিকেলে যশোরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভিপি নূর।

তিনি অভিযোগ করে বলেন, ‘‘আওয়ামী লীগ হত্যাকাণ্ড, গুম, খুন, অর্থ লুটপাট আর ধর্ষণের সেঞ্চুরি করেছে। তাই এ দলকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে জুলাইয়ের গণ-আন্দোলনের মতো আবারও জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে এ দেশের মানুষ আর মেনে নেবে না।’’

ভিপি নূর আরও দাবি করেন, ‘‘গণআন্দোলনের মুখে শেখ হাসিনা এক কাপড়ে দিল্লিতে পালিয়ে গেছেন। এখন সেখান থেকে তিনি রাজনীতির ছবক দিচ্ছেন। সাহস থাকলে দেশে ফিরে এসে আদালতের মুখোমুখি হন। গত ১৭ বছরে সংঘটিত হত্যা, গুম আর লুটপাটের দায় স্বীকার করে জনগণের সামনে আসুন। তখনই বোঝা যাবে, জনগণ আপনার কী পরিণতি ঘটায়।’’

সভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এ বিএম আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়া তারেক হাসান, কবিতা খানম, জি এম রাজু, জাকির হোসেন, বাবু খান, রাইসুল ইসলাম, শাকিল আহমেদ সাগর ও জুলফিকার আলীসহ নেতারা বক্তব্য দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy