যুবদল নেতাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় যুবদল নেতা শামীম আহম্মেদকে (৩৫) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার

2025-08-23T20:03:49+00:00
2025-08-23T20:03:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুবদল নেতাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮:০৩ পিএম   (ভিজিট : ১৭৭)
X

ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় যুবদল নেতা শামীম আহম্মেদকে (৩৫) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত শামীম আহম্মেদ সাতক্ষীরার তালা উপজেলার উথালী গ্রামের আব্দুল গফফারের ছেলে। তিনি ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি স্ত্রী ও মায়ের সঙ্গে ১৮ মাইল বাজার এলাকায় বসবাস করছিলেন।

নিহতের স্ত্রী বৃষ্টি আক্তার জানান, সন্ধ্যার পর পরিচিত দুই যুবক এজাজ ও শরিফুল ইসলাম বাড়িতে আসেন। তারা প্রায়ই আসতেন। শামীম তাদের নিয়ে তৃতীয় তলায় অবস্থান করছিলেন। রাত ১১টার দিকে খোঁজ নিতে গিয়ে তিনি স্বামীকে জবাই করা অবস্থায় দেখতে পান। তখন ওই দুই যুবক সেখানে ছিলেন না।

ডুমুরিয়ার মাগুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইব্রাহিম হোসেন বলেন, “ঘটনাটি একটি হত্যাকাণ্ড। নিহতের স্ত্রীর তথ্যের ভিত্তিতে আমরা দুজনকে হেফাজতে নিয়েছি। তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।”







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy