ফরিদপুরে যৌথ অভিযানে পাকিস্তানি রিভলভার উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

মধুখালীতে অভিযান চালিয়ে একটি পাকিস্তানি রিভলভার ও তাজা গুলি উদ্ধার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। আজ শনিবার (২৩ আগস্ট)

2025-08-23T20:07:13+00:00
2025-08-23T20:07:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে যৌথ অভিযানে পাকিস্তানি রিভলভার উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮:০৭ পিএম   (ভিজিট : ১২৫)
X

মধুখালীতে অভিযান চালিয়ে একটি পাকিস্তানি রিভলভার ও তাজা গুলি উদ্ধার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। আজ শনিবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

এর আগে শুক্রবার রাত পৌনে ২টার দিকে র‌্যাব-১০ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে এ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করেন।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের দেলমথুরাপুর গ্রামের একটি নির্জন বাগানে যৌথ অভিযান চালায় র‌্যাব-১০ ও সেনাবাহিনীর একটি টিম। ওই সময় পরিত্যক্ত অবস্থায় একটি পাকিস্তানি রিভলভার, তিন রাউন্ড তাজা গুলি ও একটি ব্যবহৃত কার্তুজ কেস উদ্ধার করেন তারা। পরে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলি দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy