চীন সরকারের হাসপাতালের জায়গা পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম চীন সরকারের উপহার হিসেবে ১হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের জায়গা পরিদর্শন করেছেন।শনিবার বিকেলে নীলফামারী

2025-08-23T20:22:24+00:00
2025-08-23T20:22:24+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
চীন সরকারের হাসপাতালের জায়গা পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮:২২ পিএম   (ভিজিট : ১৭৪)
X

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম চীন সরকারের উপহার হিসেবে ১হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের জায়গা পরিদর্শন করেছেন।

শনিবার বিকেলে নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল মিল সংলগ্ন ২৫একর খাস জায়গা পরিদর্শন করেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মোহসিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক এসময় উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম ও জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।

পরে নীলফামারীর নটখানায় অবস্থিত ২০শয্যা বিশিষ্ট কুষ্ঠ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের আরাজী চড়াইখোলা ও দারোয়ানী মৌজায় ২৪.৮৯ একর জমি চীন সরকারের উপহার হিসেবে ১হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক জানান, এই এলাকার মানুষ অধীর অপেক্ষায় রয়েছে হাসপাতালটির কার্যক্রম দেখার জন্য। আমরা চাই দ্রুত নির্মাণ কাজ শুরু হোক।

হাসপাতালটি হলে স্বাস্থ্য সেবায় বিরাট পরিবর্তন ঘটবে নীলফামারী জেলাসহ আশপাশ এলাকার।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy