নরসিংদীতে আইসিটি অলিম্পিয়াড অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীতে আজ শনিবার সকালে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে নরসিংদী আইসিটি ক্লাবের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর

2025-08-23T20:35:28+00:00
2025-08-23T20:35:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদীতে আইসিটি অলিম্পিয়াড অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮:৩৫ পিএম   (ভিজিট : ১৬৮)
X

নরসিংদীতে আজ শনিবার সকালে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে নরসিংদী আইসিটি ক্লাবের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে আইসিটি অলিম্পিয়াড নরসিংদী ২০২৫।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সজীব মাহমুদ আসিফ। 

প্রধান উপদেষ্টার জরুরি সভা থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়্যব এ অলিম্পিয়াডে ভার্চুয়াল যুগে ব্যক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, তথ্য প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এজন্য সকল শিক্ষার্থীকে দক্ষতা অর্জন করতে হবে। আজকের নরসিংদীতে এই অলিম্পিয়াড শত শত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি করতে স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে আধুনিক ল্যাব স্থাপন করা হবে। এসময় তিনি এই অলিম্পিয়াড আয়োজকদের প্রশংসা করে এবং নরসিংদীর শিক্ষার্থীদের পাশে আইসিটি মন্ত্রণালয় থাকবে বলে প্রতিশ্রুতি দেন।

এসময় এই অলিম্পিয়াডে উপস্থিত ছিলেন পরিচালক নদী বাংলা গ্রুপ মাহবুবুর রহমান। আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্ট সারোয়ার তুষার,নরসিংদী জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী মফিজুল ইসলাম, জামায়েত নেতা ইব্রাহীম ভূইয়া, এনসিপির  নরসিংদী জেলা সমন্বয়ক আওলাদ হোসেন জনি, এম আর ফারাবি, আবির মৃধা, সাইদুল ইসলাম রাকিব। এছাড়াও আরও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy