টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন (৪৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।শনিবার দুপুরে স্থানীয় বউবাজার এলাকায়

2025-08-23T20:39:17+00:00
2025-08-23T20:39:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮:৩৯ পিএম   (ভিজিট : ১৮৫)
X

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন (৪৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। শনিবার দুপুরে স্থানীয় বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত মোঃ নয়ন গাজীপুর মহানগর এর পুবাইল এলাকার মজিবর ফরাজীর ছেলে।

নিহতের স্বজনরা জানায়, টঙ্গীর বউবাজার এলাকার জনৈক হাবিবের বহুতল ভবনের বেজমেন্টে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন নয়ন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy