নড়াইলে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল সদর উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন ভাই-বোন।আজ রোববার (২৪

2025-08-24T21:30:47+00:00
2025-08-24T21:30:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ আগস্ট, ২০২৫, ৯:৩০ পিএম   (ভিজিট : ২০৭)
X

নড়াইল সদর উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন ভাই-বোন। 

আজ রোববার (২৪ আগস্ট) বিকেলে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা (৫)। তারা ওই গ্রামের ইকরামুল মোল্যার সন্তান।

পরিবার ও এলাকাবাসী জানান, শিশু দু’টির মা রোকাইয়া বেগম বাড়ির পাশের একটি পুকুর পাড়ে পাটের আঁশ বের করার কাজ করছিলেন। আর দুই ভাইবোন ওইখানে খেলা করছিল। শিশুর বাবা ইকরামুল মেয়ে আমেনা ও ছেলে নাফিসকে বাড়িতে যেতে বলে বাজারে চলে যান। কিন্তু তারা বাড়িতে না গিয়ে পুকুরের পানিতে গোসল করতে নামে। তাদের মা রোকাইয়া বেগম বিষয়টি টের পাননি। দীর্ঘ সময় সন্তানদের পুকুর পাড়ে না দেখে মা রোকাইয়া সন্তানদের খোঁজ শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy