চট্টগ্রামে কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

আনোয়ারা উপজেলায় ১৪বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।আজ রোববার

2025-08-24T21:46:29+00:00
2025-08-24T21:46:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২৪ আগস্ট, ২০২৫, ৯:৪৬ পিএম   (ভিজিট : ৩৩৪)
X

আনোয়ারা উপজেলায় ১৪বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। 

আজ রোববার (২৪ আগস্ট) বেলা ১২টায় আটককৃতদের আদালতে পাঠানো হয়। এর আগে, গতকাল গত শনিবার দিবাগত রাতে আনোয়ারার বটতলী থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল এলাকার ফজ্জা বর বাড়ীর মো. আবুল কালামের পুত্র মো. নাঈম (২০) ও ইউসুফের বাপের বাড়ীর আহমদ নুরের স্ত্রী হাসমন আক্তার (৩৫)।

পুলিশসূত্রে জানা যায়- শাহাজাহান (২১), মো. নাঈম (২০), ওমর ফারুক (২৪) ভুক্তভোগী কিশোরীকে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে শুক্রবার রাত আড়াইটা পর্যন্ত আনোয়ারার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া ডিউরি রাস্তার মাথায় বিলের পাশে বাউন্ডারী ওয়ালের পরিত্যক্ত টিনশেড ঘরে আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে আটককৃত হাসমন আক্তার (৩৫) ভুক্তভোগীর পরিধানের কাপড়চোপড় ধৌত করে ধর্ষণের আলামত বিনষ্ট করে এবং ব্যাথানাশক ঔষধ সেবন করিয়ে ঘটনা প্রকাশ না করতে প্রলোভন এবং ভয়ভীতি দেখায়।

ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে অভিযুক্ত দু'জনকে আটক করে আদালতে পাঠানো হয় এবং বাকিদের আটক করতে অভিযান চলমান। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy