আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতার

বরিশাল ব্যুরো

বিনোদন

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ রোববার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে

2025-08-24T23:25:47+00:00
2025-08-24T23:25:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতার
বরিশাল ব্যুরো
প্রকাশ: রোববার, ২৪ আগস্ট, ২০২৫, ১১:২৫ পিএম   (ভিজিট : ৬৩৪)
X

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ রোববার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাকে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে গেছে। সিআইডির দলকে সাহায্য করেছে স্থানীয় পুলিশ।

এর আগে, গত ১৭ আগস্ট কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)।

সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন।

সেই ফেসবুক পোস্টে বলা হয়, ‌‘স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিএমপি কমিশনার, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব) এবং জুলাই ঐক্যসহ অন্যান্য জুলাইর সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেফতারের জন্য আর মাত্র ২৬ ঘণ্টা বাকি। আফ্রিদি বাংলাদেশেই আছে। কোনো নাটক চলবে না, সোজাসাপ্টা গ্রেফতার করতে হবে।’





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy