সেতু নির্মাণের দাবিতে টঙ্গীতে ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপু‌রের টঙ্গী‌ ও ঢাকার আব্দুল্লাহপুর সংযোগস্থল তুরাগ ন‌দের উপর সেতু নির্মাণের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন করেছে

2025-08-25T18:49:44+00:00
2025-08-25T18:49:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেতু নির্মাণের দাবিতে টঙ্গীতে ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৬:৪৯ পিএম   (ভিজিট : ১৩১)
X

গাজীপু‌রের টঙ্গী‌ ও ঢাকার আব্দুল্লাহপুর সংযোগস্থল তুরাগ ন‌দের উপর সেতু নির্মাণের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। 

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে বিআরটি ফ্লাইওভারের টঙ্গী বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘন্টাব্যাপী চলা এ অবরোধের কারণে ফ্লাইওভারের উপর দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয়। বেলা ১১ টায় অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তারা ব‌লেন, প্রা‌চীনকাল থে‌কে টঙ্গী বাজার বাংলা‌দে‌শের একটা ঐ‌তিহ‌্যবা‌হী ব‌্যবসা কেন্দ্র। বিআরটি ফ্লাইওভার নির্মাণের সময় এখানকার স্থায়ী সেতুটি ভেঙ্গে ফেলা হয়। পরে নানা নাটকীয়তার পর কয়েকটি বেইলী ব্রীজ নির্মাণ করা হলেও বর্তমানে শুধু একটি ঝুকিপূর্ণ বেইলী ব্রীজ দিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেছে। এতে চরম ভোগান্তিতে পরছেন এই অঞ্চলের প্রায় পঁচিশ হাজার ব্যবসায়ী ও লক্ষাধিক ক্রেতারা। এছাড়াও টঙ্গী উত্তরা এলাকার যোগাযোগ ব্যবস্থাও চরম ভাবে বিঘ্নিত হচ্ছে। অতি দ্রুত এই স্থানে নতুন সেতু তৈরীর দাবী জানান তারা। 

এসময় মানববন্ধনে অংশ নেন বিএনপি'র কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন, মুফতি মাসুদুল করিম, টঙ্গী বাজারের ব‌্যবসায়ী সমিতির নেতা আব্দুস সাত্তার, নাসির উদ্দিন, বশির বেপারী, নুরুল মনিরসহ বাজা‌রের ক‌য়েকশ ব‌্যবসায়ী ও এলাকাবা‌সী। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy