প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৬:৫১ পিএম (ভিজিট : ১০২)

X
সারাদেশে প্রথমবারের মতো শ্রীমঙ্গলে সমগ্র উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ২১ হাজারের অধিক শিক্ষার্থীদের নিয়ে 'বই পড়া' প্রতিযোগিতার প্রথম পর্যায়ের মুলায়নী পরীক্ষা আজ শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনু্ষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
পুরো প্রতিযোগিতা মুকুল, ফুল ও ফল এই তিন ধাপে অনুষ্ঠিত হবে। আজ ছিলো প্রথম ধাপ মুকুল এর মুল্যায়নী পরীক্ষা।
পাঠ্য বইয়ের বাইরে ৬৪ টি গল্প, উপন্যাস ও প্রবন্ধ বই পড়ে ২০ মার্ক এর মুল্যায়নী পরীক্ষায় আজ অংশ নেয় সারা উপজেলার কলেজ, হাই স্কুল, মাদ্রাসা মিলিয়ে ৩৬ টি শিক্ষাপ্রতিষ্ঠান। বই পড়া প্রতিযোগিতার সমন্বয় সহযোগী হিসেবে যুক্ত আছে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব ও পাঠ সহযোগী হিসেবে যুক্ত আছে উত্তরণ।
পুরো প্রতিযোগিতার প্রথম ধাপ (মুকুল), দ্বিতীয় ধাপ (ফুল)ও চুড়ান্ত ধাপ (ফল)এই তিন ধাপে অনুষ্ঠিত হবে।
ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২১ হাজার এর অধিক সকল শিক্ষার্থী গত ১১ আগস্ট থেকে শ্রেনিওয়ারী নির্ধারিত পাঠ্যক্রম এর বাইরে ৬৪ টি আলাদা আলাদা গল্প, উপন্যাস, প্রবন্ধ বই পড়েছে। সেই বইগুলো পড়ে তারা কি অনুধাবন করলো তার উপর সবশেষে হবে চুড়ান্ত আয়োজন।