অতিরিক্ত বিচারপতি হলেন ভূঞাপুরের সাইফুল ইসলাম

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কৃতি সন্তান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ

2025-08-26T18:59:17+00:00
2025-08-26T18:59:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অতিরিক্ত বিচারপতি হলেন ভূঞাপুরের সাইফুল ইসলাম
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৬:৫৯ পিএম   (ভিজিট : ৭২৬)
X

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কৃতি সন্তান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার (২৫ আগষ্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের মরহুম আব্দুল মাতিন মাষ্টার সাহেবের জেষ্ঠ পুত্র।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সহিত পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক শেখ আবু তাহের এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। 

তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy