খুলনায় নদীতে মিলল বস্তাবন্দি লাশ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার দুপুর সোয়া দু’টার দিকে

2025-08-26T19:03:43+00:00
2025-08-26T19:03:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় নদীতে মিলল বস্তাবন্দি লাশ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৭:০৩ পিএম   (ভিজিট : ২১০)
X

খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুর সোয়া দু’টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নৌপুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বস্তাবন্দি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীরা জানায়, দুপুর সোয়া দু’টার দিকে একটি ভরা বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তখন সানজিদা নামের এক মহিলা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিয়ষটি অবগত করেন। পরবর্তীতে জরুরী সেবা ৯৯৯ নম্বর থেকে বটিয়াঘাটা থানায় বিষয়টি জা)নানো হয়। থানা বিষয়টি নৌপুলিশকে অবগত করে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০ গেট সংলগ্ন তেতুলতলা এলাকায় বস্তাবন্দি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে আমরা বিষয়টি নৌপুলিশকে অবগত করি। যেহেতু লাশ নদীতে পাওয়া গেছে সেহেতু এটা তাদের দেখার বিষয়।

এদিকে নৌপুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, সংবাদ জেনে ৩ টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌছায়। বস্তা থেকে একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়। লাশটি ফুলে গেছে। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিচয় শনাক্তে ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডির বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy