প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৭:০৮ পিএম (ভিজিট : ১৫১)

X
রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ীকে ছয় মাস এবং মাদকসেবীকে দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রায়পুরা উপজেলার রাজনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদ রানা।
এসময় কালা মিয়া (৪০) নামক একজন মাদকসেবিকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা হয় এবং রুশানা (৬০) নামে একজন মাদক ব্যবসায়ী মহিলাকে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।
পরে মাদকসেবী কালা মিয়াকে ৫০০ টাকা অর্থদণ্ড ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মাদক ব্যবসায়ী রুশানাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
গ্রেপ্তারকৃত দুই আসামীকে সাজা পরোয়ানা মূলে জেলে প্রেরণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মোফাজ্জল হোসেন ও তার টিম অভিযানে সার্বিক সহায়তা করেন। মাদকের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।