শিপিং কর্পোরেশনের অর্থায়নে ৯৩৫ কোটি টাকায় কেনা হচ্ছে নতুন দুই জাহাজ

কামরুজ্জামান রনি, চট্টগ্রাম

সারাবাংলা

নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। নিজস্ব অর্থায়নে ৯৩৫ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে কেনা হচ্ছে

2025-08-26T19:10:25+00:00
2025-08-26T19:10:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিপিং কর্পোরেশনের অর্থায়নে ৯৩৫ কোটি টাকায় কেনা হচ্ছে নতুন দুই জাহাজ
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৭:১০ পিএম   (ভিজিট : ২৪০)
X

নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। নিজস্ব অর্থায়নে ৯৩৫ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে কেনা হচ্ছে নতুন দুটি অত্যাধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ। ইতিমধ্যে এই ক্রয় প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে অনুমোদন করেছে।

দেশের সরকারী বেশীর ভাগ প্রতিষ্ঠান গুলো যখন লোকসান আর বিপুক অংকের ঋণের বোঝায় জর্জরিত। তখন অনেকটাই ডুবতে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিগত কয়েক বছর যাবৎ ধারাবাহিক ভাবে শত শত কোটি টাকার নিট মুনাফা অর্জন করে চলেছে। সর্বশেষ অর্থ বছরেও এই নীট লাভের পরিমান সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক। চলতি বছরেই নিজস্ব অর্থায়নে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ বিএসসি'র বহরে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে৷

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চট্টগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) নিজস্ব অর্থায়নে দুটি (প্রতিটি ৫৫,০০০-৬৬,০০০ ডিডব্লিউটি) বাল্ক ক্যারিয়ার জাহাজ ক্রয় প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অনুমোদন পেয়েছে।

বিএসসি'র সূত্রে জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয় থেকে প্রকল্পটি জুন ২০২৫ থেকে জুন ২০২৭ পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের জন্য এর ডিপিপি গত ০৩ জুন ২০২৫ তারিখে অনুমোদিত হয় এবং অনুমোদন মোতাবেক এর প্রাক্কলিত ব্যয় ১,১৬,২৯৬.২৪ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছিল। ইতিপূর্বে, জাহাজ ক্রয়ের জন্য আন্তর্জাতিক এক ধাপ দুই খাম পদ্ধতিতে গত ০৪ জুন ২০২৫ তারিখে দরপত্র আহ্বান করা হয়। দরপত্র বিজ্ঞপ্তিতে দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৬ জুলাই ২০২৫ ইং। মোট ০৮টি প্রতিষ্ঠান দরপত্র ক্রয় করে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে ০৩টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে।

প্রস্তাবগুলোতে প্রাপ্ত জাহাজসমূহের বিভিন্ন কারিগরি বিষয়াদি যাচাই-বাছাই করা হয় এবং মূল্যায়ন কমিটি সরেজমিনে জাহাজ দুইটির নির্মাণ অবস্থা পর্যবেক্ষণ করে। উল্লেখ্য, জাহাজের স্পেসিফিকেশন প্রস্তুত এবং জাহাজের কারিগরি মূল্যায়নে Classification Society(s)-এর প্রতিনিধির বিশেষজ্ঞ সেবা গ্রহণ করা হয়। সর্বোপরি, কারিগরি ও আর্থিক মূল্যায়ন পরবর্তীতে Hellenic Dry Bulk Ventures LLC-এর প্রস্তাবিত প্রতিটি জাহাজের একক মূল্য ৩৮.৩৪৯ মিলিয়ন এবং দুটি জাহাজের মোট সমন্বয়কৃত ও সুপারিশকৃত মূল্য ৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার। এটি দাপ্তরিক প্রাক্কলিত মূল্য ৮০.৪০ মিলিয়ন মার্কিন ডলারের চেয়ে ৪.৬০% কম।

আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, এই জাহাজ ক্রয়ের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিতে একাধিক কমিটি কাজ করেছেন৷ মূল্যায়ন কমিটি কর্তৃক Hellenic Dry Bulk Ventures LLC-এর প্রস্তাবিত ৬৩,৫০০ ডিডব্লিউটি সম্পন্ন জাহাজ দুটি সুপারিশ করার কারণ হলো তাদের প্রস্তাবিত জাহাজগুলোর বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে।

জাহাজ দুটিতে অত্যাধুনিক ও উচ্চমানের ইউরোপীয় ও জাপানি যন্ত্রপাতি ও উপাদান ব্যবহৃত হয়েছে৷ এর প্রধান ইঞ্জিন: MAN-B&W যা জার্মান লাইসেন্সে নির্মিত, চীন উৎপাদিত। স্পেনের পাম্প ও  নরওয়ের কম্প্রেসার যক্ত এরো ডায়নামিক জাহাজটিতে Contra Rotating Propeller (CRP) রয়েছে যা জ্বালানি খরচ হ্রাস ও অপারেশনাল দক্ষতা বৃদ্ধি করে। Aerodynamic Bridge Design হওয়ায় বাতাসের বাধা কমিয়ে গতি ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে। Modern Hull Form (No Bulbous Bow) প্রযুক্তি যুক্ত হওয়ায় এটি হাইড্রোডাইনামিক ড্র্যাগ কমিয়ে জাহাজের গতি বৃদ্ধি ও জ্বালানি সাশ্রয় করে। Selective Catalytic Reduction (SCR) ও Exhaust Gas Boiler (EGB) যা প্রধান ইঞ্জিন থেকে নাইট্রোজেন অক্সাইড (NOx) নির্গমন কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে, যা পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে কমায়। জাহাজটি Green Ship Concept এ নির্মিত অর্থাৎ এর নকশা ও প্রযুক্তিগত সমাধানসমূহ জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিক পরিবেশগত মানদণ্ডসম্মত। এ ছাড়া এতে যুক্ত থাকবে সর্বাধুনিক IMO Tier-III Certified Engine যা আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (IMO) কর্তৃক নির্ধারিত সর্বশেষ পরিবেশগত মানদণ্ড পূরণ করে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের পর প্রথম জাহাজ সেপ্টেম্বর ২০২৫ এবং দ্বিতীয় জাহাজ নভেম্বর ২০২৫-এ বিএসসিকে হস্তান্তর করা হবে। আধুনিক কারিগরি বৈশিষ্ট্য ও পরিবেশবান্ধব প্রযুক্তি সমৃদ্ধ এই দুটি জাহাজ বহরে যুক্ত হলে বিএসসির নিজস্ব পরিবহন সক্ষমতা প্রায় ১,২০,০০০ ডিডব্লিউটি বৃদ্ধি পাবে, যা দেশের সমুদ্রবাণিজ্যে একটি উল্লেখযোগ্য সংযোজন হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy