ভূঞাপুরে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে হালিমা বেগম নামে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।বুধবার (২৭ আগষ্ট) সকালে

2025-08-27T19:03:35+00:00
2025-08-27T19:03:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৭:০৩ পিএম   (ভিজিট : ৩২৫)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে হালিমা বেগম নামে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

বুধবার (২৭ আগষ্ট) সকালে উপজেলার বাগবাড়ী গ্রামে তার বাবার পরিত্যক্ত বাড়ির একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত হালিমা বেগম উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত জোয়াদ আলীর মেয়ে ও ঘাটাইল উপজেলার মনোহারা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে হালিমা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসে। রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে স্থানীয় লোকজন পরিত্যক্ত বাড়ির পাশে একটি গাছে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy