পূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

পূর্ব সুন্দরবনের কচিখালির ডিমেরচরে হরিণ শিকারের সময় বুধবার সকালে দুইজন হরিণ শিকারীকে বনরক্ষীরা আটক করেছে। এ সময় জব্দ

2025-08-27T19:09:20+00:00
2025-08-27T19:09:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৭:০৯ পিএম   (ভিজিট : ১৫০)
X

পূর্ব সুন্দরবনের কচিখালির ডিমেরচরে হরিণ শিকারের সময় বুধবার সকালে দুইজন হরিণ শিকারীকে বনরক্ষীরা আটক করেছে। এ সময় জব্দ করা হয়েছে হরিণ ধরার নাইলনের তৈরি মালা ফাঁদ।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের কচিখালি অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা স্মার্ট টিমের সহায়তায় বুধবার (২৭ আগস্ট) সকালে  কচিখালী ডিমেরচরে বনের মধ্যে হেঁটে টহলের সময় হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে অপেক্ষায় থাকা দুই ব্যক্তিকে  বসে থাকতে দেখেন।  

বনরক্ষীদের দেখতে পেয়ে দু ব্যক্তি বনের মধ্যে দৌড়ে পালাতে থাকে এ সময় বনরক্ষীরা ধাওয়া  দিয়ে শিকারি দুইজনকে ধরে ফেলেন। আটক শিকারিরা হলেন, রাজু শিকদার (৩০) ও জামাল হাওলাদার (২২)। এদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ার খেজুরবাড়িয়া গ্রামে বলে বনরক্ষীরা জানান।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, কচিখালি ডিমেরচরে হরিণ শিকারের সময় আটক দুই শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বুধবার দুপুরে তাদেরকে বাগেরহাট আদালত চালান দেয়া হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy