খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে ধর্মগুরু আটক

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার ডুমুরিয়া উপজেলার জিয়েলতলা মহামায়া আশ্রমের ধর্মগুরু নারায়ণ চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ। ১৫ বছর বয়সী এক কন্যা

2025-08-27T19:19:00+00:00
2025-08-27T19:19:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে ধর্মগুরু আটক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৭:১৯ পিএম   (ভিজিট : ৩০৭)
X

খুলনার ডুমুরিয়া উপজেলার জিয়েলতলা মহামায়া আশ্রমের ধর্মগুরু নারায়ণ চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ। ১৫ বছর বয়সী এক কন্যা শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বুধবার ভোরে আশ্রম প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। সে জিয়েলতলা গ্রামের মৃত হরিপদ রায়ের ছেলে।

এর আগে, গত ১৬ জুলাই আশ্রমের পাশের গ্রাম কদমতলা এলাকায় এক ভক্তের আহ্বানে তাদের বাড়িতে পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে যান নারায়ণ গোস্বামী। তিনি সেখানে রাত্রিযাপন করেন। এদিকে গৃহকর্তা ও কর্ত্রীর অবর্তমানে রাত ৩টার দিকে গোসাই ওই মেয়ের সাথে অনৈতিক কাজের জন্য বল প্রয়োগ করেন। 

একপর্যায়ে ওই মেয়েটি অজ্ঞানটি হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠলে বিষয়টি কাউকে না বলার জন্য গোসাই মেয়েটিকে ভয়ভীতি দেখান।

ভুক্তভোগী মেয়ের বাবা বলেন, ঘটনার পর থেকে মেয়ে আমাদের সাথে অস্বাভাবিক আচারণ শুরু করে। একপর্যায়ে ঘটনার তিনদিন পর মেয়ে আমাদের সবকিছু খুলে বলে।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, কদমতলা গ্রামের এক কন্যা শিশু ধর্ষণের ঘটনায় জিয়েলতলা গ্রামের নারায়ন চন্দ্র রায়কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy