লোহাগড়ায় ভ্যানচালক সুমন হত্যা রহস্য উদঘাটন

যশোর প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় ভ্যানচালক কিশোর সুমন মোল্লা (১৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের সদস্যরা।

2025-08-27T20:32:40+00:00
2025-08-27T20:32:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় ভ্যানচালক সুমন হত্যা রহস্য উদঘাটন
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৮:৩২ পিএম   (ভিজিট : ১৭৭)
X

নড়াইলের লোহাগড়ায় ভ্যানচালক কিশোর সুমন মোল্লা (১৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের সদস্যরা। একইসঙ্গে মামলার প্রধান আসামি শাহাদত হোসেনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।

পিবিআই যশোর পুলিশ সুপার রেশমা শারমিন জানান, লোহাগড়া উপজেলার ডহরপাড়া গ্রামের সামেলা বেগমের ছেলে ভ্যানচালক সুমন মোল্লা গত ২১ আগস্ট সকাল ১০টার দিকে ভাড়া খাটার জন্য বাড়ি থেকে বের হয়। দুপুরে খাবারের কথা জানালেও রাতে আর ফেরেনি। পরদিন তার ভ্যান গোপালগঞ্জের কাশিয়ানী থানার গোপালপুর বাজারে পড়ে থাকতে দেখা যায়। তবে সুমনের কোনো খোঁজ মেলেনি। পরে ২২ আগস্ট তার মা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে ২৪ আগস্ট বিকেলে লোহাগড়ার কামঠানা এলাকার ওয়াফদা খাল থেকে সুমনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্তভার নেয় পিবিআই যশোর।

পিবিআইয়ের তথ্যপ্রযুক্তি নির্ভর তদন্তে এক পর্যায়ে ২৭ আগস্ট ভোররাতে লোহাগড়ার রঘুনাথপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে শাহাদত হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।

যশোর পিবিআই জানায়, টাকার প্রয়োজন হওয়ায় শাহাদত ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করে। ঘটনার দিন সে সুমনকে হত্যা করে ভ্যান নিয়ে পালায়। তবে ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় ভ্যানটি গোপালপুর বাজারে ফেলে রেখে পালিয়ে যায়।

আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পিবিআই যশোর।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy