সেগুনবাগিচা থেকে আটক লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সেগুনবাগিচা থেকে আটক হয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম

2025-08-28T13:20:04+00:00
2025-08-28T16:59:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেগুনবাগিচা থেকে আটক লতিফ সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১:২০ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৫ ৪:৫৯ পিএম  (ভিজিট : ৩২৭)
X

সেগুনবাগিচা থেকে আটক হয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। 

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনার মধ্যে তাঁকেসহ কয়েকজনকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে এই অনুষ্ঠানের আয়োজন করে মঞ্চ ৭১। এতে অতিথি ছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। ১১টার দিকে অনুষ্ঠানস্থলে আসেন জুলাই আন্দোলনারীরা। 
জুলাই আন্দোলনকারীরা অনুষ্ঠানে বাধা দেন এবং লতিফ সিদ্দিকীসহ অতিথিদের অবরুদ্ধ করে রেখে পুলিশ সোপর্দ করেন। 

অবরুদ্ধকারীদের দাবি, আলোচনা সভার আড়ালে ষড়যন্ত্র করছিলেন তারা।

আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি হাফিজ আল আসাদ জানান, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগের সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন লতিফ সিদ্দিকী।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy