পুলিশের গায়ে হাত দিলে কাউকে ছাড় দেয়া হবে না: ডিআইজি

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

তিনদিনের ব্যবধানে ময়মনসিংহে পুলিশের ওপর পৃথক পৃথকভাবে দুটি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্য দিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি

2025-08-28T18:02:14+00:00
2025-08-28T18:02:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশের গায়ে হাত দিলে কাউকে ছাড় দেয়া হবে না: ডিআইজি
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৬:০২ পিএম   (ভিজিট : ১৪৫)
X

তিনদিনের ব্যবধানে ময়মনসিংহে পুলিশের ওপর পৃথক পৃথকভাবে দুটি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্য দিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে মনে করছে স্থানীয় পুলিশ প্রশাসন। ফলে এ ধরনের ঘটনায় জড়িতদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।  

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এ কথা বলেন।

তিনি বলেন, সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পুলিশ সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পূর্ণ মনোবল নিয়ে কাজ করছে। কিন্তু পুলিশের ওপর হামলার ঘটনার মধ্য দিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে যারা হামলার ঘটনা ঘটিয়েছে, তারা অভিযুক্ত। তাদেরকে আইনী দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। এসব ঘটনায় পুলিশের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে। পুলিশের গায়ে হাত দিলে কাউকে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, গত ২২ আগস্ট ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় দুই পুলিশ সদস্য।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, স্থানীয় দুইটি পরিবারের মধ্যে ঝগড়া চলছিল। এতে এক ব্যক্তিকে থানায় আসতে বাঁধা দেওয়ার অভিযোগে ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় অভিযোগকারী ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ নিয়ে আসার পথে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করে। এতে দুই পুলিশ সদস্যসহ অভিযোগকারীকে আহত করা হয়। এ ঘটনায় সরকারি কাজে বাঁধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে ১৭ জন। অভিযুক্ত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এরপর গত ২৫ আগস্ট ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজার এলাকায় মামলার তদন্ত করতে গিয়ে বিবাদী পক্ষের হামলার শিকার হয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় এক দম্পতিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy