বরগুনায় এনসিপি নেতাদের ছাত্রদলে যোগদান

বরগুনা প্রতিনিধি

সারাবাংলা

আমতলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সক্রিয় ছাত্র প্রতিনিধি থেকে চার সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে

2025-08-28T19:01:51+00:00
2025-08-28T19:01:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরগুনায় এনসিপি নেতাদের ছাত্রদলে যোগদান
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭:০১ পিএম   (ভিজিট : ১৮১)
X

আমতলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সক্রিয় ছাত্র প্রতিনিধি থেকে চার সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হেলাল চৌকিদার ও সদস্য সচিব মো. ইমরান খানের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আমতলী উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ।

ছাত্রদলে যোগদানকৃতরা হলেন- মো. নাসিম মাহমুদ, ইমামুল হাসান আশিক, মো. রেদোয়ান মৃধা ও আব্দুল্লাহ আল নোমান।

সদ্য ছাত্রদলে যোগদান করা বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা বলেন, ‘যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে আমরা ফ্যাসিস্টদের বিদায় করে সুন্দর সমাজ ও বৈষম্যহীনভাবে দেশকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলাম, তা এই এনসিপি দ্বারা সম্ভব নয়। তাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছি।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy