ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৯২৫ ইং বাস্তবায়ন উপলক্ষে উপজেলার শিক্ষকবৃন্দ, ধর্মীয় ও কমিউনিটি লিডারগণের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

2025-08-28T19:30:10+00:00
2025-08-28T19:30:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭:৩০ পিএম   (ভিজিট : ২৩৪)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৯২৫ ইং বাস্তবায়ন উপলক্ষে উপজেলার শিক্ষকবৃন্দ, ধর্মীয় ও কমিউনিটি লিডারগণের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ খাদেমুল ইসলাম, এম.টি.ইপিআই নাছিমা খাতুন, মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব ও ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোস কুমার দত্ত, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবসার হোসেন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুস সোবহান বলেন, ৯ মাস থেকে ১৫ বছরের ছেলে-মেয়েরা অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে এ টিকা গ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন কার্ড ছাড়া এ টিকা গ্রহণ করা যাবে না। টিসিভির লক্ষ মাত্রা অনুযায়ী ভূঞাপুরে মোট ৫৬,০২২ জনকে এ টিকা প্রদান করা হবে বলে জানান।

ওরিয়েন্টেশন সভায় টিকা গ্রহণকারী কীভাবে সহজেই রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুল কাইয়ুম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy