বিএনপি নেতার ‘ভারতীয় নাগরিকত্ব’ থাকার অভিযোগ, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ভারতীয় নাগরিকত্ব থাকার তথ্য গোপন করে বাংলাদেশের নাগরিক হয়েছেন- এমন অভিযোগে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার

2025-08-28T21:10:33+00:00
2025-08-28T21:10:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি নেতার ‘ভারতীয় নাগরিকত্ব’ থাকার অভিযোগ, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৯:১০ পিএম   (ভিজিট : ২২৮)
X

ভারতীয় নাগরিকত্ব থাকার তথ্য গোপন করে বাংলাদেশের নাগরিক হয়েছেন- এমন অভিযোগে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলে রিট করেন এক ব্যক্তি। হাইকোর্ট ওই রিটের শুনানি নিয়ে মুস্তাফিজুর রহমানের এনআইডি বাতিলে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) রুলের লিখিত অনুলিপি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট হাসনাত মনির চৌধুরী। কুড়িগ্রামের বাসিন্দা মাহবুব হোসাইন মুন্না রিট আবেদনটি দায়ের করেন।

স্বরাষ্ট্র সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ইসি সচিব, কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। কেন তারা ভারতীয় নাগরিক মোস্তাফিজার রহমান মোস্তফার জাতীয় পরিচয় পত্র (এনআইডি) বাতিলে পদক্ষেপ নেননি তা আগামী ২৮ দিনের মধ্যে জানাতে হবে।

এর আগে একই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সহিদুল ইসলাম। গত বছরের ১৯ নভেম্বর এ অভিযোগ দেওয়া হয়।

অভিযোগে দাবি করা হয়, মোস্তাফিজার রহমান মোস্তফা (৬৭) বাংলাদেশের নাগরিক নন। তিনি ভারতের কুচবিহার জেলার দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার খুবিরের কুটি (চৌধুরীর হাট) গ্রামের মোজাহারুল হক ও মোছা. কবিজন নেছার পুত্র। ১৯৭৬ সালে ভারতীয় এক হিন্দু নারীকে নিয়ে ভারত থেকে পালিয়ে এসে কুড়িগ্রামে আশ্রয় নেন তিনি। অবৈধ অনুপ্রবেশের দায়ে পুলিশ তখন তাদের আটক করে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ৬ মাস জেল খাটার পর তারা কুড়িগ্রামে বসবাস শুরু করেন। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy