‘আজানে ঘুমের ব্যাঘাত’ বলা সেই যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি

সারাবাংলা

জাজিরায় মসজিদের ‘মাইকের আজানে ঘুমের ব্যাঘাত’ হচ্ছে অভিযোগ তুলে ইমামকে হুমকির প্রতিবাদ করায় বিএনপি নেতা খবির সরদার হত্যা

2025-08-29T16:49:07+00:00
2025-08-29T16:49:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘আজানে ঘুমের ব্যাঘাত’ বলা সেই যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৪:৪৯ পিএম   (ভিজিট : ৫৪৬)
X

জাজিরায় মসজিদের ‘মাইকের আজানে ঘুমের ব্যাঘাত’ হচ্ছে অভিযোগ তুলে ইমামকে হুমকির প্রতিবাদ করায় বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার আসামি আলমাস সরদারের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবরকান্দি এলাকা থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে পচা গন্ধ বের হলে মাটি খুঁড়ে বস্তাবন্দী মরদেহ দেখতে পান স্থানীয়রা। থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে আলমাসের স্বজনের এসে মরদেহটি শনাক্ত করেন।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম বলেন, ‘‘বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

প্রসঙ্গত, গত বুধবার রাতে মসজিদের মাইকের আজানে ঘুমের ব্যাঘাত হচ্ছে অভিযোগ তুলে ইমামকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে আলমাসের বিরুদ্ধে। এর প্রতিবাদ করায় বিএনপি নেতা খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠে। নিহত খবির সরদার বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy