ফেনীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

ফেনী প্রতিনিধি

সারাবাংলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাত ১২টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের

2025-08-29T16:55:17+00:00
2025-08-29T16:55:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফেনীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৪:৫৫ পিএম   (ভিজিট : ২৫৩)
X

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাত ১২টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা সোনালি ব্রিকফিল্ড এলাকায় লাশটি উদ্ধার করা হয়। 

ছয় বছরের শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এ ঘটনায় রাসেল নামে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। রাসেল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামের নূর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাথিয়ারা এলাকার ওই কন্যাশিশুটি গত বুধবার দুপুরের দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। আশপাশের এলাকায় স্বজনরা মাইকিং করে খোঁজ করলেও তার সন্ধান মেলেনি। রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে সেখানকার সোনালি ব্রিকসের পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কের পাশে তার জামা দেখতে পান। পরে সেখানে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাঙ্কের পানিতে ডুবন্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

পাঁচগাছিয়া ইউপির সাবেক সদস্য নূর নবী বলেন, আটক ছেলেটি প্রায় দুই বছর ওই ব্রিকফিল্ডে কাজ করে। তার বাড়ি ময়মনসিংহে। মেয়েটির বাবার বাড়ি ভোলা ও মায়ের বাড়ি ময়মনসিংহ জেলায় হলেও কাজের সুবাদে তারা মাথিয়ারায় একটি কলোনিতে বসবাস করত। পূর্ব থেকে মেয়েটি রাসেলকে চিনত। সে দুপুরে মেয়েকে ব্রিকফিল্ডে এনে খাবার দেয়। পরে ধর্ষণ করে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছে বলে শুনতে পেয়েছি। 

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে সন্দেহভাজন এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy