‘মঞ্চ ৭১’ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ‘মঞ্চ ৭১’ সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে ‘মঞ্চ ২৪’।সংগঠনটির দাবি, আওয়ামী লীগকে পুনর্বাসনের

2025-08-29T19:32:02+00:00
2025-08-29T19:32:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘মঞ্চ ৭১’ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৭:৩২ পিএম   (ভিজিট : ১২০)
X

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ‘মঞ্চ ৭১’ সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে ‘মঞ্চ ২৪’। 

সংগঠনটির দাবি, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারতীয় আধিপত্যবাদী শক্তির সহায়তায় ‘মঞ্চ ৭১’ নামে একটি দেশবিরোধী প্ল্যাটফর্ম সক্রিয় হয়েছে। আর এ বিষয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে তারা প্রশ্নবিদ্ধ করেছে।

আজ শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়েছে। 

এসময় সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সম্প্রতি আয়োজিত তাদের এক বৈঠকে আওয়ামী লীগের দলীয় স্লোগান ও মুজিববাদী স্লোগান উচ্চারিত হয়েছে এবং জুলাই বিপ্লবীদের নিয়ে উপহাস করা হয়েছে।

তাদের অভিযোগ, মঞ্চ ৭১–এর আয়োজিত এক বৈঠকে আওয়ামী লীগের দলীয় স্লোগান ও মুজিববাদী স্লোগান দেওয়া হয়েছে, যা সরাসরি জুলাই বিপ্লবীদের নিয়ে উপহাসের শামিল। সংগঠনটির মতে, এটি একটি ফ্যাসিবাদী প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে।

বক্তাদের দাবি, দেশবিরোধী এসব কার্যক্রমের খবর গোয়েন্দা সংস্থার আগে থেকেই জানা উচিত ছিল এবং তা বন্ধে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু সরকার ও প্রশাসনের নিষ্ক্রিয়তাকে মঞ্চ ২৪ “সম্ভাব্য অনুমোদন” হিসেবে দেখছে। সংগঠনটি সতর্ক করে বলেছে, প্রশাসনের অবহেলা দেশকে ভয়াবহ ষড়যন্ত্রের দিকে ঠেলে দিতে পারে।

সংগঠনটি অভিযোগ করেছে, মঞ্চ ২৪ ডিআরইউকে (ঢাকা রিপোর্টার্স ইউনিটি) আগেই সতর্ক করেছিল, কিন্তু সেই সতর্কতাকে উপেক্ষা করে মঞ্চ ৭১–এর বৈঠকের সুযোগ করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের বক্তব্য প্রত্যাহার করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে তারা।

সংগঠনটির দাবিগুলো হলো—
১. আগামী এক সপ্তাহের মধ্যে মঞ্চ ৭১ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। না নিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে মঞ্চ ২৪।

২. ডিআরইউ সভাপতি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাইলে পদক্ষেপ নেওয়া হবে।

একইসঙ্গে যেসব সাংবাদিক ও গণমাধ্যম জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চেতনা বিরোধী সংবাদ প্রকাশ করছে, তারা অবস্থান পরিবর্তন না করলে সাত দিনের মধ্যে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি জানানো হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy