প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৮:১৭ পিএম (ভিজিট : ১৯৪)

X
গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। শুক্রবার বিকাল ৪টায় খুলনা প্রেস ক্লাবের সামনে কর্মরত সাংবাদিকদের স্ব-উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা গাজায় নৃশংস হামলা ও কর্মরত সাংবাদিকদের হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। গাজায় সহিংসতা বন্ধে সাংবাদিকরা আন্তর্জাতিকমহলের প্রতি আহবান জানান। এর জন্য বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো একই সঙ্গে গণতান্ত্রিক সংগঠনগুলোর এগিয়ে আসার জন্য আহ্বান জানান সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক নবাব, সাংবাদিক আবু হেনা মোস্তফা জামাল পপলু, এইচ এম আলাউদ্দিন, কৌশিক দে বাপি, রাজ্জাক রানা, প্রবীর কুমার বিশ্বাস, সাদ্দাম হোসেন, অভিজিৎ পাল, কবির মুন্সি, সজল, হাবিব, নাজমুল, সাদীসহ বিভিন্ন গণমাধ্যমে খুলনায় কর্মরত সাংবাদিকবৃন্দ।