ভোলায় ছাত্রলীগ নেতাকে বাড়ির সামনে কুপিয়ে হত্যা

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ আহমেদ আরিফকে (২৯) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হত্যার রহস্যজট খুলতে সিসিটিভি ফুটেজ

2025-08-30T16:39:44+00:00
2025-08-30T16:39:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভোলায় ছাত্রলীগ নেতাকে বাড়ির সামনে কুপিয়ে হত্যা
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৩০৩)
X

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ আহমেদ আরিফকে (২৯) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হত্যার রহস্যজট খুলতে সিসিটিভি ফুটেজ খুঁজছে পুলিশ।

আজ শনিবার (৩০ আগস্ট) ভোরে ভোলা সদরের কালীবাড়ি রোডস্থ নবী মসজিদ সংলগ্ন নিজ বাসার সামনে থেকে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরিফ স্থানীয় স্কুলশিক্ষক মো. বশির আহমেদ মাস্টারের ছেলে। তিনি ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

মৃত আরিফের বাবা বশির আহমেদ জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পরি। ভোরে ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হলে দেখতে পাই আরিফের রক্তাক্ত মরদেহ বাসার সামনে পড়ে আছে।
নিহত ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ আরিফ

নিহত ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ আরিফ

তিনি আরও বলেন, আরিফের মাথার সামনে ও পেছনে গুরুতর জখম এবং থেঁতলানো রয়েছে। তার হাত ভেঙে ফেলা হয়েছে। আমার ছেলেকে খুনিরা অনেক কষ্ট দিয়ে মেরেছে। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।

নিহত আরিফের ভাগ্নে ইমন বলেন, আমার মামাকে রাতের আঁধারে কে বা কারা ডেকে নিয়ে হত্যা করেছে তা আমরা জানি না। আরিফের রক্তমাখা লাশের পাশে মোবাইল ফোনটি পড়ে ছিল।

ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy