নুরের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ফ্যাসিস্টদের দোসর ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি

2025-08-30T19:57:16+00:00
2025-08-30T19:57:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নুরের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৭:৫৭ পিএম   (ভিজিট : ১১২)
X

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ফ্যাসিস্টদের দোসর ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরর ওপর আইন শৃংখলা বাহিনীর ন্যাক্কারজনক বর্বরোচিত পৈশাচিক হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। 

আজ শনিবার (৩০ আগষ্ট) দুপুরে গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজেনে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ঐ স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি ইমাম হোসেন সেলিম। সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলন।

এ সময় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, লোহাগড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ, সাধারণ সম্পাদক তাহাজ্বত খান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল মোল্যা, ছাত্র অধিকার পরিষদের নড়াইল জেলা সভাপতি আনিস্জ্জুামান সোহাগ।

বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চাইছে। তারই ধারাবাহিকতায় গতকাল ভিপি নূরের ওপর যে হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। জাতীয় পার্টিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। তবে আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে গণঅধিকার পরিষদ সর্বদা মাঠে থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy