প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৮:৪১ পিএম (ভিজিট : ১২৪)

X
টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অফিস ভাংচুর করেছে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল শহরের থানার পাশে জাতীয় পার্টির অফিস ভাংচুর করা হয়। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে নেতাকর্মীরা।
জানা যায়, গণ অধিকার পরিষদের সভাপতি ভিপিনূরসহ শতাধিক নেতাকর্মীদের উদ্দেশ্য জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা কর্তৃক হামলার প্রতিবাদে শনিবার সকাল ১১ টার দিকে জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নিরালা মোড় পার হয়ে টাঙ্গাইল সদর থানার থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিসে যায়। এসসয় নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাংচুর করা হয়। এক পর্যায়ে অফিসের ভিতের প্রবেশ করে চেয়ার ভাংচুর ও অন্যন্য জিনিস ভাংচুরও করে। পরে নেতা কর্মীরা একটি মিছিলি নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দিকে যায়। দুপুর সাড়ে ১২ টার দিকে মহাসড়কের আশেকপুর বাইপাসে অবরোধ করে নেতাকর্মীরা।
এতে মহাসড়কে যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালককরা। পরে দুপুর সোয়া ১ টার দিকে মহাসড়কে অবরোধ তুলে নেয়।
এসময় বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদ জেলা শাখাার সভাপতি সুজন আহমেদ, সাধারণ শামিমুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, এনসিপি’র জেলা শাখার প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ফাহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ঢাকায় গণ অধিকারের পরিষদের সভাপতি নূরসহ প্রায় শতাধিক নেতা-কমীর উপর হত্যার উদ্দেশ্য জাতীয় পার্টি ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী হামলা করে। আমরা দ্রুতই হামলার জড়িত সকলের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন বক্তারা।