নড়াইলে বিএনপির জনসভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত ধানের

2025-08-30T20:47:21+00:00
2025-08-30T20:47:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে বিএনপির জনসভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৮:৪৭ পিএম   (ভিজিট : ১৮২)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ের লক্ষে নড়াইলে জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (৩০ আগষ্ট) কলাবাড়ী হাইস্কুল মাঠ প্রাঙ্গনে বিকালে কলাবাড়ী ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নড়াইল জেলা বিএনপি’র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

কলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্যা লিয়াকত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে কলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড. এস এম অলিউর রহমান, নড়াগাতী  থানা বিএনপির সভাপতি খাঁন মতিয়ার রহমান, কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসজাদুর রহমান মিঠু, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবিরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা গ্রামে গঞ্জে হাটে বাজারে ছড়িয়ে দিতে হবে। দেশের মানুষ পিআর বোঝেনা। আমি এই কলাবাড়ীর ১৩টি খুনের বিভেট মিটিয়েছি। আওয়ামী লীগের আমলে খুনের ঘটনায় সব জায়গায় বিএনপির লোকদের নামে মামলা দেওয়া হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy