ওয়েস্টিন হোটেল থেকে মার্কিন নাগরিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে একজন মার্কিন নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিক ধারণা

2025-09-01T15:59:27+00:00
2025-09-01T15:59:27+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ওয়েস্টিন হোটেল থেকে মার্কিন নাগরিকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৯ পিএম   (ভিজিট : ২৪৪)
X

গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে একজন মার্কিন নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে।

গত রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্যাকসন নামে যুক্তরাষ্ট্রের ওই নাগরিক গত ২৭ আগস্ট হোটেল ওয়েস্টিনে একটি রুম ভাড়া নেন। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে জ্যাকসন হোটেল ওয়েস্টিনের রুমটি নেন। কিন্তু গত দুদিন ধরে ওই ব্যক্তি কোনো খাবার অর্ডার না করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং তারা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও পুলিশকে জানায়। 

পরে দূতাবাস থেকে মেডিকেল টিমসহ একটি টিম আসে এবং পুলিশেরও একটি টিম যায়। গিয়ে সেখানে দেখতে পায়, জ্যাকসন নামের ওই ব্যক্তি মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে।

‎ওসি জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, জ্যাকসন বাংলাদেশে ব্যবসায়িক কাজে এসেছিলেন। তার মৃত্যু স্বাভাবিক প্রতীয়মান হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ আমাদের কাছে লিখিত আবেদন করে মরদেহটি নিয়ে যায়। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy