প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩২ পিএম (ভিজিট : ১৪৬)

X
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি-মেডিক্যাল ক্যাম্প হয়েছে নীলফামারীর মাহাবুবা মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে।
সোমবার দিনব্যাপী (১ সেপ্টেম্বর) জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জে অবস্থিত মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হাসপাতালে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এর সার্বিক সহযোগীতায় ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও নীলফামারী-০২ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কাবেরুল ইসলাম লিটন।
মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক আরিফুল ইসলাম ও জান্নাতুল নেছা।
হাসপাতালের ব্যবস্থাপক গোলাম আরেফিন সরকার জানান, দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে ৫’শ ৫০জনকে চিকিৎসা সেবা দেয়া হয় বিনামুল্যে। এরমধ্যে ৩’শ জনের রক্তের গ্রুপ নির্ণয় এবং দুই’শ পঞ্চাশ জনকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়।