জুলাই হত্যাকাণ্ডের বিচারে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়তে পারে: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর)

2025-09-02T16:39:07+00:00
2025-09-02T16:39:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুলাই হত্যাকাণ্ডের বিচারে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়তে পারে: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৯ পিএম   (ভিজিট : ১৪৫)
X

জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক। বিচারকাজ দ্রুত শেষ করতে আরও বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা।

প্রসঙ্গত, জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ বেশ দ্রুত চলছে। এরই মধ্যে একাধিক মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনসহ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক মামলার সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে।

ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ তে এসব কার্যক্রম চলমান রয়েছে। তবে মূল ভবনের সংস্কার শেষ না হওয়ায় টিনশেডে বর্তমানে ট্রাইব্যুনাল-২’র বিচারকাজ চলছে।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy