ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকায় অনুষ্ঠিত হবে চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী ‘টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স’। এটি ‘২৪ তম টেক্সটেক বাংলাদেশ ২০২৫

2025-09-02T18:51:53+00:00
2025-09-02T18:51:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫১ পিএম   (ভিজিট : ১১৯)
X

ঢাকায় অনুষ্ঠিত হবে চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী ‘টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স’। এটি ‘২৪ তম টেক্সটেক বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো। ‘২৪তম ঢাকা আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৫-সামার এডিশন’ এবং ‘৪৮তম ডাই+ক্যাম বাংলাদেশ ২০২৫ আন্তর্জাতিক এক্সপো’। 

আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর এই আয়োজনে  গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের বিভিন্ন পণ্যসামগ্রী ও নিত্য-নতুন প্রযুক্তি প্রদর্শন করা হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রদর্শনীর উদ্যোক্তারা। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এই প্রদর্শনীর আয়োজন করেছে।

সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম জানান, ২৩ বছর ধারাবাহিকতায় ২৪ বারের ন্যায় রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক এই প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

তিনি আরও জানান, প্রদর্শনীগুলো ক্রেতা ও সরবরাহকারীদের জন্য বাংলাদেশে অনুষ্ঠিত সর্ববৃহৎ বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) মিটিং প্লেস। যেখানে ব্যবসার প্রসারে সরাসরি যোগাযোগের মাধ্যমে ক্রেতা এবং সরবরাহকারীরা কাজ করতে পারবেন। অর্থ, শ্রম ও সময়ের সাশ্রয়ে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প সংশ্লিষ্ট ক্রেতা এবং সরবরাহকারীরা এক ছাদের নিচে একত্রিত হতে পারবেন। প্রদর্শনীতে বিদেশি ক্রেতা ও বিক্রেতাদের অংশগ্রহণ বাংলাদেশে পর্যটনের ক্ষেত্রেও ভিন্ন মাত্রা যুক্ত করবে।

প্রদর্শনীসমূহ বিদেশি ও দেশি সরবরাহকারী, ক্রেতা এবং বিক্রেতাদের সর্ববৃহৎ মিনমেলা হওয়াতে বাংলাদেশ ব্যবসায়ীদের দেশের বাইরে গিয়ে ক্রেতা অনুসন্ধান বা ভিসা জটিলতা পোহাতে হবে না। বরং অর্,  শ্রম ও সময়ের সাশ্রয়ে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প সংশ্লিষ্ট ক্রেতা এবং সরবরাহকারীরা এক ছাদের নিচে একত্রিত হতে পারবেন।

আয়োজকরা জানান, এ প্রদর্শনীগুলো প্রতি বছর বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। এবারের প্রদর্শনীগুলোয় ২ হাজার ২৪৫ এর বেশি বুথসহ ৩৭টি দেশের প্রায় ১ হাজার ৪৭৫ টির বেশি কোম্পানি প্রতিনিধিত্ব করছে।

সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন,সেমস-গ্লোবাল গ্রুপ সিইও এস.এস. সারওয়ার, সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং সেমস-গ্লোবালের ডিরেক্টর অভিষেক দাস।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy