সরকারি চাল কালোবাজারে বিক্রি করায় বিএনপি নেতা গ্রেফতার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩ বস্তা চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ওজি উল্যাহ নামে এক বিএনপি নেতাকে

2025-09-02T19:07:17+00:00
2025-09-02T19:07:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকারি চাল কালোবাজারে বিক্রি করায় বিএনপি নেতা গ্রেফতার
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৭ পিএম   (ভিজিট : ১২৪)
X

কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩ বস্তা চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ওজি উল্যাহ নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কবিরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের ঘোষবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওজি উল্যাহ কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং ধানসিঁড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের দুধা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা দরে চালের ডিলার হন বিএনপি নেতা ওজি উল্যাহ। এর পর থেকে স্থানীয় লোকজন তার বিরুদ্ধে কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ তোলেন। পরে ৩০ আগস্ট শনিবার বিকেলে স্থানীয় লোকজন ৩ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির সময় আটক করে। 

খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে। একপর্যায়ে সেখান থেকে ৪৩ বস্তা চাল জব্দ করে ইউনিয়ন সচিবের জিম্মায় রাখে। 

অভিযোগ রয়েছে, ডিলার ওজি উল্যাহ চাল বিতরণের স্থান পরিবর্তন করে এসব অনিয়ম করে আসছে। এ ঘটনায় উপজেলা উপ-খাদ্য পরিদর্শক ছালেহ উদ্দিন বাদী হয়ে ১ সেপ্টেম্বর সোমবার কবিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বলেন, বিএনপি নেতা ওজি উল্যাহকে গ্রেফতারের পর আজ (মঙ্গলবার) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy