পুলিশের ভুয়া আইডি কার্ড দেখিয়ে ডাকাতি করতেন রিয়াজ

বরিশাল ব্যুরো

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ভুয়া আইডি কার্ডসহ দুইটি ডাকাতি মামলাসহ ৫টি মামলার আসামী রিয়াজ হোসেন ওরফে রিয়াজুল (৩৪) নামের

2025-09-02T19:26:35+00:00
2025-09-02T19:26:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশের ভুয়া আইডি কার্ড দেখিয়ে ডাকাতি করতেন রিয়াজ
বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৬ পিএম   (ভিজিট : ২১৪)
X

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ভুয়া আইডি কার্ডসহ দুইটি ডাকাতি মামলাসহ ৫টি মামলার আসামী রিয়াজ হোসেন ওরফে রিয়াজুল (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। 

গ্রেপ্তার রিয়াজ হোসেন উত্তর জুরকাঠি এলাকার আবুল হোসেন হাওলাদারের ছেলে। 

নলছিটি থানার ওসি জানান, আসামি রিয়াজের বিরুদ্ধে দুইটি ডাকাতি মামলাসহ মোট ৫ টি মামলা রয়েছে। গতকাল বিকেলে তাকে তার নিজ এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়।এসময় তার কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড ও স্টিক উদ্ধার করা হয়।

তিনি ওই আইডি কার্ড দেখিয়ে ডাকাতি করতেন। তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy