ডোমারে ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মা-ছেলে গ্রেফতার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে বিক্রয় নিষিদ্ধ প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ৪শত ৭৮টি ভারতীয় ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মা ছেলেকে

2025-09-02T19:32:18+00:00
2025-09-02T19:32:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মা-ছেলে গ্রেফতার
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩২ পিএম   (ভিজিট : ৩৮৪)
X

নীলফামারীর ডোমারে বিক্রয় নিষিদ্ধ প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের  ৪শত ৭৮টি ভারতীয় ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মা ছেলেকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্ত্বিতে ডোমার থানার এসআই শৈলেন চন্দ্র দেব, মানিকুল ইসলাম, এএসআই অজিত কুমার সরকারসহ সঙ্গীয় ফোর্স উপজেলার পশ্চিম চিকনমাটি জুম্মাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে নিজ বসতবাড়ীতে মিনারা বেগম (৫৬) ও তার ছেলে জনি ইসলামকে (২৫) ৪শত ৭৮টি ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করেন। মিনারা বেগম ওই এলাকার সাকিদুল ইসলামের স্ত্রী। উক্ত দিনেই অভিযানিক পুলিশ কর্মকর্তা শৈলেন চন্দ্র দেব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আরিফুল ইসলাম মাদক ব্যবসায়ী মা ছেলেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy