ভূঞাপুরে মাদক ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রি ও সেবনের দায়ে উমেদ আলী নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা

2025-09-02T19:53:26+00:00
2025-09-02T19:53:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে মাদক ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৩৩৬)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রি ও সেবনের দায়ে উমেদ আলী নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আগতেরিল্যা গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন। এসময় থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দন্ড প্রাপ্ত ব্যক্তি উপজেলার আগতেরিল্যা গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি উমেদ আলী দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবন করে আসছিল। পরে দুপুরে পুলিশসহ তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। মাদক সেবন অবস্থায় তাকে হাতেনাতে ধরা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উমেদ আলীকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy