মাগুরায় নিজ ঘরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এক মানসিক ও বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রাত

2025-09-03T16:29:14+00:00
2025-09-03T16:29:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাগুরায় নিজ ঘরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৯ পিএম   (ভিজিট : ২০৬)
X

মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এক মানসিক ও বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে বলে তার পরিবার দাবি করছে।

ভুক্তভোগী কিশোরীর পরিবারসূত্রে জানা গেছে, মানসিক ও বাক প্রতিবন্ধী ওই মেয়ে (১৬) নিজ ঘরে ঘুমিয়ে ছিল। রাতের বেলায় মেয়েকে প্রস্রাব করানোর জন্য তার মা ঘরের লাইট জ্বালিয়ে দেখেন, মেয়ে খাটে উলঙ্গ অবস্থায় শুয়ে আছে। এসময় একই গ্রামের তালেব শেখের ছেলে বাদশা শেখ (৩৫) খাটের নিচ থেকে উলঙ্গ অবস্থায় পালানোর চেষ্টা করে। 

এসময় মেয়েটির মা বাধা দিলে বাদশা তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মেয়েটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, ঘটনার বিষয়ে জানার পরপরই আমরা তদন্ত শুরু করেছি। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করানো হবে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy