নির্বাচন ঘিরে পুলিশে বাড়ছে চার হাজার এএসআই পদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাচনকে সামনে রেখে পুলিশে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) পদ বাড়ানো হচ্ছে। এর মধ্যে দুই হাজার পদে পদোন্নতি

2025-09-03T18:10:37+00:00
2025-09-03T18:10:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নির্বাচন ঘিরে পুলিশে বাড়ছে চার হাজার এএসআই পদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১০ পিএম   (ভিজিট : ১৪৪)
X

নির্বাচনকে সামনে রেখে পুলিশে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) পদ বাড়ানো হচ্ছে। এর মধ্যে দুই হাজার পদে পদোন্নতি এবং বাকি দুই হাজার পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে।

আজ বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠক শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

আইজিপি বলেন, “জাতীয় নির্বাচন সামনে রেখে চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে। এর অর্ধেক পদোন্নতির মাধ্যমে এবং অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। এসব পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি পাস।”

আইজিপি বাহারুল আলম বলেন, বিধিতে কিছু সংশোধনের প্রয়োজন ছিল, জনপ্রশাসন মন্ত্রণালয় সেটি করে দিচ্ছে। এর মাধ্যমে নিয়োগের পথটা একটু সুগম হলো।

নির্বাচনকে সামনে রেখে এই নিয়োগ হচ্ছে কি না, তা জানতে চাইলে বাহারুল আলম বলেন, ‘অবশ্যই, প্রধান উপদেষ্টা কিছুদিন আগে বেশ কিছু ফোর্সের নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন। সেগুলোর কাজই করা হচ্ছে।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান বলেন, “আগামী জাতীয় নির্বাচন রোল মডেল হিসেবে আয়োজন করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।”





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy