টঙ্গীতে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গীতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৪৩ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গাজী মহসিনকে কারণ দর্শানোর নোটিশ

2025-09-03T19:01:29+00:00
2025-09-03T19:01:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০১ পিএম   (ভিজিট : ১৪৪)
X

টঙ্গীতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৪৩ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গাজী মহসিনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি।

মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান বেপারী সাক্ষরিত নোটিশটি প্রেরণ করা হয়। 

নোটিশে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকা, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ এনে আগামী তিন কর্ম দিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ভাবে জবাব দিতে বলা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওয়ার্ড বিএনপি নেতাদের দাবী, ৫ আগষ্ট পরবর্তী সময় থেকে দলীয় নির্দেশনা উপেক্ষা করে  অভিযুক্ত বিএনপি নেতা গাজী মহসিন নানা অপরাধ মূলক ও অনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন।

ফুটপাতে অস্থায়ী দোকান থেকে চাঁদাবাজি, অটোরিকশা স্ট্যান্ড থেকে চাঁদা উত্তোলন, বিভিন্ন কারখানায় চাঁদা দাবীর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি থানা বিএনপি নেতাদের নির্দেশনা উপেক্ষা করে দলবল নিয়ে একটি পোষাক কারখানার বর্জিত মালামাল ডেলিভারিতে বাঁধা দেন তিনি। এঘটনায় কারখানা কর্তৃপক্ষ প্রশাসনকে অবগত করলে বিষয়টি থানা পর্যায়ে নেতাদের নজরে আসে।

এ বিষয়ে বিএনপি নেতা গাজী মহসিন বলেন, কেন বা কি কারণে আমাকে নোটিশ করা হয়েছে এটা আমি জানি না।আমার এলাকায় অন্য লোকজন একটি কারখানার সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল ষড়যন্ত্রমূলক ভাবে সেখানে আমার নামটা জড়ানো হয়েছে। 

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। তিনদিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জবাব বিবেচনায় পরবর্তী প্রদক্ষেপ গ্রহণ করা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy