সড়কে গাছ ফেলে ডাকাতি, পুলিশ বলছে ‘ঘটনা ঘটেনি’

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

শ্রীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতরা পল্লী বিদ্যুৎ বিভাগের দুই কর্মীকে জঙ্গলে বেঁধে রেখে তাদের কাছ

2025-09-03T19:15:03+00:00
2025-09-03T19:15:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়কে গাছ ফেলে ডাকাতি, পুলিশ বলছে ‘ঘটনা ঘটেনি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৫ পিএম   (ভিজিট : ১১৫)
X

শ্রীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতরা পল্লী বিদ্যুৎ বিভাগের দুই কর্মীকে জঙ্গলে বেঁধে রেখে তাদের কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা লুটে নেয়। স্থানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ বিষয়ে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান। 

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) শিমলাপাড়া অভিযোগকেন্দ্রের লাইনম্যান ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টায় গাজীপুরের শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর সড়কের শিমলাপাড়া পল্লী বিদ্যুৎ অভিযোগকেন্দ্র সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

ডাকাতের কবলে পড়া শিমলাপাড়া পল্লী বিদ্যুৎ অভিযোগকেন্দ্রের দুই কর্মী হলেন- ইনচার্জ নিরঞ্জন মণ্ডল (৫০) এবং লাইনম্যান গ্রেড-১ তৌহিদুল ইসলাম (৩৮)। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি মাওনা জোনাল অফিসের অধীন শ্রীপুরের শিমলাপাড়া অভিযোগকেন্দ্রের লাইনম্যান ফারুক আহমেদ জানান, ইনচার্জ নিরঞ্জন মণ্ডল ও লাইনম্যান তৌহিদুল ইসলাম রাত পৌনে ১০টার দিকে অফিস থেকে মাওনা ইউনিয়নের সিংদিঘী ও বাইলাবাড়ী গ্রামে গ্রাহকদের অভিযোগে বৈদ্যুতিক লাইন নিরসনসংক্রান্ত কাজে বের হন। সেখান থেকে ফেরার পথে রাত পৌনে ১১টার দিকে শিমলাপাড়া বাজারের পূর্ব দিকের মেইন সড়কে হাসিখালি ব্রিজের পাশে অজ্ঞাত ১০-১২ জনের ডাকাত দল সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেয়। 

এ সময় ডাকাতরা পল্লী বিদ্যুতের ওই দুই কর্মীকে মারধর করে শালবনের গভীর জঙ্গলে নিয়ে গজারি গাছের সঙ্গে বেঁধে রাখে। ডাকাত সদস্যরা তাদের কাছ থেকে অফিসের দাফতরিক কাজে ব্যবহৃত একটি টিভিএস মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং তাদের ব্যক্তিগত দুইটি মোবাইল ফোন লুটে নেয়। ডাকাতরা তাদের দুইজনকে সড়কের পাশেই জঙ্গলে ফেলে রেখে ভোর ৫টার দিকে চলে যায়। 

মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, শিমলাপাড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতির বিষয়ে আমি কিছুই জানি না। আপনাদের (সাংবাদিকদের) কাছেই শুনলাম। তবে এ বিষয়ে আমি খোঁজ নিচ্ছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ওই সড়কে পুলিশের মোবাইল টিম ডিউটিতে ছিল। তাদের কাছ থেকে জানতে পারলাম কোনও ডাকাতির ঘটনা ঘটেনি। একটি মোটরসাইকেল এবং মোবাইল ফোন টান দিয়ে নিয়ে গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy