পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন পিছিয়ে দেয়ার পায়তারা করছে: তুহিন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “জামায়াতে ইসলামী

2025-09-03T20:57:17+00:00
2025-09-03T20:57:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন পিছিয়ে দেয়ার পায়তারা করছে: তুহিন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৭ পিএম   (ভিজিট : ৩০০)
X

জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “জামায়াতে ইসলামী এই সরকারের খুব আপন। সরকারের নিজস্ব কোনো শক্তি নেই, তাদের ভরসা মাত্র ২০জন উপদেষ্টা। তারা ভেবেছিল বিএনপির বিকল্প শক্তি গড়ে তুলবে।”

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ডোমার বাটার মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
 
শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আরও বলেন, “সরকার মনে করছে যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপিকে ফাঁকা মাঠে ছেড়ে দিলে বিএনপি জিতে যাবে। কিন্তু নির্বাচন ছাড়া কোনো ভোটতন্ত্র নেই। গত ১৬ বছর ফ্যাসিস্টরা নির্বাচন ছাড়া দেশ চালিয়েছে। অন্যান্য দলগুলো এখন নানা অজুহাত দেখিয়ে পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছে। বিএনপি পায়তারা বোঝে না, বিএনপি কেবল গণতান্ত্রিক পথে নির্বাচন চায়।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী বুঝে গেছে, সুষ্ঠু নির্বাচন হলে তারা ১৫-১৬টির বেশি আসন পাবে না। আর জাতীয় পার্টির উদ্দেশ্যে বলতে চাই, ওদের ভবিষ্যৎ কী হবে তা শুধু আল্লাহই জানেন। ৪-৫টি আসনও পাবে কিনা সন্দেহ। সবাই মিলে একসাথে দল করলেও জিততে পারবে না।”

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফ্ফর আলীসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy