ঘরে কেউ না থাকার সুযোগে চার বছরের শিশুকে ধর্ষণ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ আব্দুল্লাহ আল মুহিব (১৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার

2025-09-03T21:07:37+00:00
2025-09-03T21:07:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘরে কেউ না থাকার সুযোগে চার বছরের শিশুকে ধর্ষণ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৭ পিএম   (ভিজিট : ২৯৫)
X

খুলনায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ আব্দুল্লাহ আল মুহিব (১৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে নগরীর লবণচরা থানাধীন দক্ষিণ হরিণটানা থেকে গ্রেপ্তার করা হয়। 

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া ওই যুবক ওই এলাকার বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে। 

এর আগে, গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চার বছরের শিশুকে ধর্ষণ করে যুবক মুহিব। বর্তমানে ধর্ষণের শিকার হওয়া ওই শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গ্রেপ্তার যুবক মুহিবকে আদালতের মাধ্যমের কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, ধর্ষণের শিকার হওয়া শিশুটির পরিবার মুহিবদের বাড়ির ভাড়াটিয়া। গত সোমবার ঘরে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে যুবক মুহিব। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে শিশুটির বাবা মঙ্গলবার থানায় এসে লিখিত অভিযোগ দিলে পুলিশ ধর্ষক মুহিবুরকে গ্রেপ্তার করে। ঘটনাটি প্রাথমিকভাবে সত্য প্রতীয়মান হওয়ার পর পুলিশ তকে গ্রেপ্তার করে। পরে আজ (বুধবার) সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy