নবজাতকের বাবা হয়েছেন সঙ্গীতশিল্পী তাহসান?

বিনোদন প্রতিবেদক

বিনোদন

নিজের ক্যারিয়ারের রজতজয়ন্তী নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান। এর মধ্যেই তাহসানের কোলে এক

2025-09-04T19:39:57+00:00
2025-09-04T19:39:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবজাতকের বাবা হয়েছেন সঙ্গীতশিল্পী তাহসান?
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৯ পিএম   (ভিজিট : ৪৭৬)
X

নিজের ক্যারিয়ারের রজতজয়ন্তী নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান। এর মধ্যেই তাহসানের কোলে এক নবজাতকের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

ফেসবুকে বিভিন্ন পোস্টে দাবি করা হয়, কোলের শিশুটি তাহসান ও রোজা দম্পতির, মা-বাবা হয়েছেন তারা। সম্প্রতি ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় তাহসান ব্যক্তিগতভাবে বেশ বিব্রত।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তাহসান বলেন, ‘ছবিটা তিন বছর আগের এবং কোলের শিশুটা আমার এক ছোট ভাইয়ের। তখন ওর বাচ্চাকে দেখতে আমি হাসপাতালে গিয়েছিলাম। এটা তখনকারই ছবি।’ 
সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবে কোনো কিছু যাচাইবাছাই না করে ছড়িয়ে দেওয়া নিয়েও খানিক মনঃক্ষুণ্ন হন এ গায়ক। এদিকে, সঙ্গীত জীবনের ২৫ বছর উপলক্ষে চলতি সেপ্টেম্বরে মাসব্যাপী অস্ট্রেলিয়ায় কনসার্ট করবেন তাহসান। 
প্রসঙ্গত, চলতি বছরের ৫ জানুয়ারি রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সঙ্গীতশিল্পী তাহসান।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy